পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

গণপরিবহনে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

ডেস্ক: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী পরিহনের সিদ্ধান্ত নেয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। বিধিনিষেধ ভঙ্গ করে অধিকাংশ বাসে ঠাসাঠাসি করে যাত্রী বহন করা হচ্ছে। স্বাস্থ্যবিধির লেশমাত্র নেই বললেই চলে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিনে রাজধানীর গুলিস্তান-পল্টন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেশে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে সরকারের ১১ দফা নির্দেশনা কার্যকর হয়েছে। নির্দেশনা অনুযায়ী, গণপরিবহনে সক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী পরিবহনের ঘোষণা আসে। কিন্তু বাস্তবচিত্র দেখা গেলো পুরোটাই উল্টো।

শনিবার সকালে রাজধানীর গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, মিরপুর, শ্যামলী, গাবতলী ও সাভার রুটে চলাচল করা অধিকাংশ বাসে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী পরিবহন করতে দেখা যায়।

এর মধ্যে অন্যতম মেঘলা পরিবহন, গ্লোরী পরিবহন, আসিয়ান পরিবহন, ট্রান্স সিলভা, ঠিকানা, বোরাক পরিবহন, আনন্দ পরিবহন, বন্ধন, মৌমিতা, ওয়েলকাম পরিবহন, মিরপুর মেট্রো সার্ভিস, বৈশাখী পরিবহন, প্রজাপতি, গাবতলী এক্সপ্রেস, বাহন পরিবহন, আলিফ, এস এম লাভলী, দিশারী, নিউ ভিশন, সজন, হিমাচল ও সাভার পরিবহন।

এসব বাসে আসন সংখ্যার বেশি ঠাসাঠাসি করে যাত্রী উঠানো হচ্ছে। অধিকাংশ বাসে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা দেখা যায়নি। এছাড়া যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বাস্ব্যবিধি মানায় অনীহা। অনেকের মুখেই মাস্ক ছিলো না। কারো হাতে মাস্ক, কারো থুতনিতে বা পকেটে। কাউকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তদারকি করতেও দেখা যায়নি।

এসব বিষয়ে কথা বলতে রাজি হচ্ছিলেন না বাসের হেলপার-চালকরা। সাংবাদিক পরিচয় শুনেই এড়িয়ে চলার চেষ্টা করছিলেন তারা। স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে চলাচলের বিষয়ে কথা বলতে নারাজ যাত্রীরাও। মাস্ক কোথায় জিজ্ঞাস করায় কেউ কেউ পাল্টা প্রশ্ন করছিলেন, আমি মাস্ক পরিনি তাতে আপনার সমস্যা কোথায়?

এদিকে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সাবধান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, করোনার বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে, তখন বাধ্য হয়ে লকডাউন দিতে হবে। কিন্তু লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

গণপরিবহনে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

আপডেট টাইম : ০২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২