অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শান্তি ও কল্যাণ কামনায় ফায়ার সার্ভিসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফারুক আহমেদ সুজন : দেশের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৯ এপ্রিল শনিবার ঢাকার কাজী আলাউদ্দীন রোডে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে এ উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটা উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। বর্তমানে ৪৫৬টি ফায়ার স্টেশন আছে। খুব দ্রত সময়ে প্রধানমন্ত্রী আরও ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও যুগোপযোগী করে উন্নয়ন করা হচ্ছে। এই বাহিনীকে আগামী দিনে একটি সুদক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষিত, আধুনিক ও বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনসহ সংস্তাটির ঊর্ধতন কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, ১৯৮১ সালের ৯ এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটের সমন্বয়ে পুনর্গঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার ও দোয়া মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সুরক্ষা সেবা বিভাগ এবং এর অধীন দপ্তরসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং অন্য ঊধর্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শান্তি ও কল্যাণ কামনায় ফায়ার সার্ভিসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৩:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২