অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঐক্যবদ্ধ আ. লীগকে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না’

ডেস্ক : পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যারা বাংলাদেশকে পাকিস্তান ও শ্রীলংকার সাথে তুলনা করে, তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা, অন্তরে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তার কারণেই বিশ্বে বাংলাদেশ অনন্য মর্যাদায় আসীন। তাই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো আপস করে না।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, বিএনপির মতো দুর্নীতিবাজ দলের নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা শোভা পায় না, আর তাদের নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ এর দ্বায়ে দণ্ডপ্রাপ্ত। তার পলাতক ছেলে তারেক রহমান দুর্নীতির বরপুত্র হিসেবে দেশবিদেশে পরিচিত। তাদের মুখে দুর্নীতি বিরোধী কথায় সারা দেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

উপমন্ত্রী আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। তারা অভিমানী হয় কিন্তু বেঈমান হয় না। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা থাকবে না। এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত তারাই পদ পদবিতে স্থান পাবেন। কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে। আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। স্বেচ্ছাসেবক লীগকে আরো সুশৃঙ্খল, আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক টগর কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাম মৃধার সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু ও স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঐক্যবদ্ধ আ. লীগকে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না’

আপডেট টাইম : ০৩:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২