অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে চারজন অসুস্থ, একজনের মৃত্যু

ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় মতিউর রহমান (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মতিউর রহমান শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পরিবারের অপর চারজন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থরা হলেন – মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫), সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহির হোসেন (৪)।

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, দুপুরে পটকা মাছ খেয়েছিলেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা। খাওয়ার পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে বলেন, অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে মতিউর রহমান মারা যান। পরিবারের বাকি চার সদস্যও আশঙ্কামুক্ত নন।

তিনি আরও বলেন, রোগীদের পুরো শরীর ঝিমঝিম করাসহ খিঁচুনি ও বমি হচ্ছিল।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে চারজন অসুস্থ, একজনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২