অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আজ পবিত্র ঈদুল ফিতর

ডেস্ক : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের কাছে এলো খুশির ঈদ। আজ (মঙ্গলবার) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে একত্রে নামাজ আদায় করবেন সবাই। নামাজ শেষে কোলাকুলিতে মিলিত হবেন শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।

মহামারি করোনার কারণে গত দুই বছর ঈদের তেমন আমেজ না থাকলেও এবার সবকিছুই স্বাভাবিক। প্রস্তুত জাতীয় ঈদগাহসহ দেশের বড় বড় ঈদগাহ মাঠও। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবার সবচেয়ে বেশি মানুষ গ্রামে ফিরেছেন।

এদিকে দেশের বিভাগীয় শহরগুলোতে বড় বড় ঈদ জামাতের জন্য ঈদগাহ মাঠ ধুয়ে-মুছে পরিষ্কার করার পাশাপাশি রোলার দিয়ে উঁচু-নিচু মাঠ সমান করা হয়েছে। ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পেতে টানানো হয়েছে সামিয়ানাও। তবে ভারী বৃষ্টি হলে বিভিন্ন মসজিদে হবে ঈদ জামাত। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আজ পবিত্র ঈদুল ফিতর

আপডেট টাইম : ০৫:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২