পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘ভাইকে বাঘের চাইতেও বেশি ভয় পান ওবায়দুল কাদের’ : এমপি একরামুল

ডেস্ক: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি শেখ হাসিনার কর্মী। যারা আমাকে সরাইতে চাইছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারাও থাকেন কিনা তা দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি ভালো না।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছো বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

একরামুল করিম চৌধুরী বলেন, কবিরহাটের লোকই তাকে (ওবায়দুল কাদের) এমপি বানাইছে। আজকে কবিরহাট তিন ভাগে বিভক্ত। নেতৃত্ব যদি ঠিক না থাকে, কবিরহাটের মানুষ কেন যাবে আপনাদের কাছে। খালি এমপিগিরি করার জন্য ঢাকায় বসে থাকলে তো হবে না।

তিনি বলেন, আজকে কবিরহাটের অনেকের রাগ, আমি কেন দুই আসনের জন্য বলেছি। আরে দুই আসনের জন্য বলেছি এজন্য যে কবিরহাটের মানুষ অবহেলিত। অবহেলিত মানুষকে বুকের মধ্যে টানার জন্য বলেছি। তারা আমাকে সৃষ্টি করে সদর-সুবর্ণচর পাঠিয়েছে।

ওবায়দুল কাদেরের প্রতি ইঙ্গিত করে একরামুল করিম চৌধুরী বলেন, ‌ভাইকে (আবদুল কাদের মির্জা) বাঘের চাইতেও বেশি ভয় পান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জে মার্কা দেন নাই, কিন্তু কবিরহাটে কেন দেওয়া হলো? কারণ একটাই কবিরহাটের মানুষ ভালো। কোম্পানীগঞ্জের মতো মির্জা নাই এখানে।

তিনি বলেন, একজন ভাবি (ওবায়দুল কাদেরের স্ত্রী) মায়ের মতো। সেই ভাবিকে তাচ্ছিল্য করে বক্তব্য রাখছে। এটা কি পৃথিবীর মানুষ দেখে নাই? কিন্তু কোনো বিচার নাই। আমি শুধু এইটুকু বলেছি, ওই পরিবারের লোক। বাহ, আমার সাধারণ সম্পাদকগিরি বাদ।

কতদিন আপনি বাদ রাখবেন, রাখেন। মানুষ যখন ঘুরে দাঁড়ায়, মানুষের যখন মাথায় লাগে, তখন হিতাহিত জ্ঞান থাকে না। এখন মানুষ ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘ভাইকে বাঘের চাইতেও বেশি ভয় পান ওবায়দুল কাদের’ : এমপি একরামুল

আপডেট টাইম : ০৪:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২