অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন
ঈদ শেষে ঢাকায় ফিরল সাড়ে ৪ লাখ মানুষ

ঈদ শেষে ঢাকায় ফিরল সাড়ে ৪ লাখ মানুষ

ডেস্ক : ঈদুল আজহার পর দিন সোমবার (১১ জুলাই) ঢাকা ছেড়েছে ১৩ লাখ ৮ হাজার ৬৭৮ জন। আর ছুটি শেষে ঢাকায় ফিরেছে সাড়ে ৪ লাখ মানুষ।

ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।

এতে দেখা যায়, ৮ থেকে ১১ জুলাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছেন ৭৮ লাখ ৮৭ হাজার মানুষ। তাদের মধ্যে গ্রামীণ ফোন লিমিটেডের প্রায় ৪০ লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবির ১৮ লাখ ৫৫ হাজার, বাংলালিংকের ১৮ লাখ ৫৫ হাজার ও টেলিটকের ১ লাখ ৯০ হাজার গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের সময়ে এক কোটির বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যায়।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঈদ শেষে ঢাকায় ফিরল সাড়ে ৪ লাখ মানুষ

ঈদ শেষে ঢাকায় ফিরল সাড়ে ৪ লাখ মানুষ

আপডেট টাইম : ০২:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২