পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী
একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ১০টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফেসবুকে আকাশ সাহার বিতর্কিত মন্তব্য : নড়াইলে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ১

  • ঢাকা পোস্ট
  • আপডেট টাইম : ০৪:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ১৭৭৩ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠেছে আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ।

এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে স্থানীয় একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ১০টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর নড়াইলের লোহাগড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তা নেভানো সম্ভব হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে মন্তব্যের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বাবা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার ছেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মূল অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় তিনি ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি), র‌্যাব মোতায়েন করা হয়েছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনার সঙ্গে জড়িতকে প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। একই সঙ্গে তিনি সবাইকে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেলফোনে কল দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন এ সংসদ সদস্য।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ১০টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফেসবুকে আকাশ সাহার বিতর্কিত মন্তব্য : নড়াইলে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ১

আপডেট টাইম : ০৪:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২