পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নোয়াখালীতে ঘূর্ণিঝড়ে পূজামণ্ডপ লন্ডভন্ড, আহত ৫

ডেস্ক : নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্গাপূজা উদযাপনের জন্য তৈরি করা একটি মণ্ডপ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

পূজামণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল বলেন, শনিবার ভোরে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও তুফানে অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজামণ্ডপে নির্মিত প্যান্ডেল উড়ে যায়। এতে প্রতিমা দুর্গার মাথা ভেঙে যায় ও অন্যান্য বেশিরভাগ প্রতিমার হাতসহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। একই সঙ্গে পূজামণ্ডপের প্রধান গেট দুমড়ে-মুচড়ে গেছে। এসময় পূজামণ্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। এতে পূজামণ্ডপের চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন নাথ মন্দিরের মূল ভবনে নতুন করে দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হচ্ছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রমের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছি। নতুনভাবে পূজা উদযাপনে মণ্ডপ কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এছাড়া ঘূর্ণিঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দিরের মণ্ডপ ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন পূজামণ্ডপের গেটসহ প্যান্ডেল ভেঙে গেছে বলে জানা গেছে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নোয়াখালীতে ঘূর্ণিঝড়ে পূজামণ্ডপ লন্ডভন্ড, আহত ৫

আপডেট টাইম : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২