অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভারতের বিপক্ষে এমনই হয়

ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচে মোমেন্টাম হাতে আসে কিন্তু ধরে রাখতে পারে না বাংলাদেশ। সামলাতে পারে না শেষের চাপ। জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেও জিততে পারে না। গল্পটা ২০১৫ বিশ্বকাপের নকআউটে, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে, একই বছরের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা অ্যাডিলেডের এই ম্যাচে (বুধবার) একই রকম।

ম্যাচ শেষে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান সেজন্য কিছুটা আক্ষেপ করলেন। ম্যাচে একদল জিতবে একদল হারবে এই স্বান্তনা বাণী শুনিয়ে বললেন, তারা পারবেন এই বিশ্বাস জন্মেছিল। কিন্তু ভারতের বিপক্ষে কেন জানি শেষে গিয়ে পারেন না তারা।

সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে এমনই হয়। আমরা জয়ের একদম কাছে চলে যাই। কিন্তু শেষ ধাপটা পার হয়েও পার হতে পারি না। ম্যাচটা দুই দলই উপভোগ করেছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনেই একটা ম্যাচ হয়েছে। তবে খেলার নিয়মই তো এমন, একদল জিতবে একদল হারবে।’

ব্যাট হাতে লিটন দাস অসাধারণ খেলেছেন। চোখ ধাঁধানো সাতটি চার ও তিনটি ছক্কায় তিনি ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। সাকিব তাকে দেশের সেরা ব্যাটার বললেন। জানালেন যে, লিটনের ওই অসাধারণ ব্যাটিংই তাদের মধ্যে জয়ের বিশ্বাস জাগিয়েছিল।

টি-২০ অধিনায়ক বলেন, ‘লিটন আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে ওর ব্যাটিং আমাদের মোমেন্টাম দিয়েছিল। রান তাড়া করতে পারবো এই বিশ্বাস দিয়েছিল।’ বোলিং নিয়ে তিনি বলেন, ‘ভারতের টপ অর্ডারের চার ব্যাটার খুবই ভয়ঙ্কর। আমরা সেজন্য আক্রমণ করতে চেয়েছিলাম। শুরুতে উইকেট নিতে চেয়েছিলাম। সেজন্য তাসকিনকে শুরুতে ৪ ওভার বোলিং করাই। দূভাগ্য সে উইকেট পায়নি। তবে দুর্দান্ত বোলিং করেছে। আমরা নির্ভারই আছি। শেষ ম্যাচে মনোযোগ রাখছি।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভারতের বিপক্ষে এমনই হয়

আপডেট টাইম : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২