পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাকিস্তান হেরে যাওয়ায় বেজায় খুশি রোহিত-কোহলিরা

ডেস্ক : টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে পাকিস্তানকে এক ওভার থাকতে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংলিশরা। আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের এই হারে বেশ খুশিই হয়েছেন।

ম্যাচ শেষে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টুইট করে ইংল্যান্ড ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে।’

পাকিস্তানের হারে ভারতীয় পেসার মোহাম্মদ শামি শুধু টুইট করেননি রীতিমতো খোঁচা দিয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার দলের হারের পর হৃদয় ভাঙার ইমোজি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। শামি ওই টুইটের রিপ্লেতে লিখেছেন, ‘দুঃখিত ভাই আমার, এটাকেই বলে কার্মা।’

পাকিস্তান ফাইনালে ওঠার পরে ইরফান পাঠান খোঁচা দিয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন যে, ‘প্রতিবেশি জয়-পরাজয় তো ক্রিকেটে লেগেই আছে। তবে অনুগ্রহ কিন্তু এভাবে সব সময় পায়ে হেঁটে কাছে আসে না।’ তখনও ভারত আসর থেকে বিদায় নেয়নি। ফাইনাল জয়ের পর ইংল্যান্ডকে খোঁচা দিয়ে, ‘অনুগ্রহের বিশ্বকাপ জয়’ বলে টুইট করেছেন তিনি। কারণ এই ইংল্যান্ডও তো গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের কাছে হেরেছিল।

এছাড়া যুবরাজ সিং, শ্রেয়াস আয়ার বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে অভিন্দন জানিয়েছেন। বেন স্টোকসের ইনিংসের প্রশংসা করেছেন। তবে শচীন টেন্ডুলকার তার টুইটে লিখেছেন, শাহিন আফ্রিদি ইনজুরিতে না পড়লে ফাইনালটা আরও জমতো, ‘দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জেতায় অভিনন্দন ইংল্যান্ড। দারুণ অর্জন। দারুণ লড়াইয়ের এক ফাইনাল এবং শাহিন ইনজুরিতে না পড়লে হয়তো আরও কঠিন ম্যাচ হতো।’

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাকিস্তান হেরে যাওয়ায় বেজায় খুশি রোহিত-কোহলিরা

আপডেট টাইম : ০৪:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২