পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশে এখন মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার

ডেস্ক : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার।

সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রতিবেদনের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছর শেষে দেশে খাদ্যশস্য মজুত ছিল ১৬ দশমিক শূন্য ৭ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২১ দশমিক শূন্য ৩ মার্কিন ডলার। এটি তার আগের বছরের চেয়ে কমেছে।

২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। তবে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারে। এ রকমভাবে অর্থনীতির নানা তথ্য তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।

এই প্রতিবেদন উপস্থাপনের সময় আসন্ন সংকটের আশঙ্কা নিয়েও আলোচনা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশে এখন মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার

আপডেট টাইম : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২