অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগুন সন্ত্রাস হলে আগের মতোই জবাব দেওয়া হবে: আইজিপি

ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশে আবারও আগুন সন্ত্রাসের মতো নাকশকতা দেখা দিলে আগের মতোই কঠোর জবাব দেওয়া হবে।

বুধবার রাজশাহী পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, পূর্বে আগুন সন্ত্রাস যেভাবে মোকাবিলা করেছি, আগামী দিনেও সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আমরা সেভাবেই মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, মাদক ও সন্ত্রাস থাকলে বিদেশী বিনিয়োগ হবে না, দেশে কেউ আসবে না। আমরা সমাজ থেকে এগুলো দূর করার জন্য একসাথে কাজ করে যেতে চাই।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে কাজ করেছি, দায়িত্ব পালন করেছি। আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু মাদকের ক্ষেত্রে এখনও স্বস্তি আসেনি। আমি বিশ্বাস করি মাদকের এই সমস্যা থেকেও আমরা একদিন মুক্ত হবো।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মীর ইকবাল, রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল, র্যা ব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহারিয়ার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আগুন সন্ত্রাস হলে আগের মতোই জবাব দেওয়া হবে: আইজিপি

আপডেট টাইম : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২