পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা নারীর, অতঃপর…

ডেস্ক: ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটির টেক্সাসের হিউস্টন থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিন্তু হঠাৎ উড়ন্তের সেই বিমানের দরজা খোলার চেষ্টা করেন এক নারী যাত্রী। এতে বাধ্য হয়ে বিমানটিকে আরকানসাস অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করেন পাইলট।

যে নারী ওই বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন, তার নাম এলম আগবেগিনউ বলে জানা গেছে। ঘটনার পর ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এরপর সেটি আদালতে গড়িয়েছে।

আরকানসাসের ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালত এ মামলার নথি প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, এলমের বয়স ৩৪ বছর। তিনি যখন বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন, তখন সেটি ৩৭ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল।

কীভাবে এলম উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছেন, তার পূর্ণ বর্ণনা পাওয়া গেছে আদালতের নথিতে। এতে বলা হয়, বিমান উড়ন্ত অবস্থায় ওই নারী উঠে পেছনের দিকে চলে যান। এ সময় এক ফ্লাইট অ্যাটেনডেন্ট তাকে দেখে ফেলেন। বিমানের ওই কর্মী এলমকে জিজ্ঞেস করেন, তিনি শৌচাগার খুঁজছেন কি না। নয়তো তাকে আসনে গিয়ে বসতে হবে। কিন্তু এলম তা না শুনে দরজা খোলার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী শুনতে পান, কেউ একজন দরজা খোলার চেষ্টা করছেন। তিনি উঠে গিয়ে এলমকে থামাতে গেলে তাকে কামড়ে দেন।

আদালতের নথিসূত্রে জানা গেছে, এলম দরজা খুলতে ব্যর্থ হয়ে বেশ হতাশ হয়েছেন। এ হতাশা থেকে তিনি বিমানের মেঝেতে মাথা ঠুকেছেন। এ সময় তিনি বলেন, “যিশু তাকে বলেছেন ওহাইও যেতে এবং যাওয়ার সময় বিমানের দরজা খুলতে।”

পরে বিমানটি আরকানসাসের লিটল রকের হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। এলম অবশ্য গ্রেফতারের পর বিভিন্ন ধরনের কথা বলেছেন। একবার তিনি বলেছেন, তিনি স্বামীকে না জানিয়ে ওহাইও যাচ্ছিলেন। আবার তিনি এ–ও বলেছেন, বেশিক্ষণ তিনি ফ্লাইটে উড়তে পারেন না। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, বিজনেস ইনসাইডার, ইয়াহু নিউজ

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা নারীর, অতঃপর…

আপডেট টাইম : ০৮:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২