অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ : বিপ্লব কুমার

ডেস্ক: ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, আশা করি বিএনপি সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে। কিন্তু যদি নাশকতার চেষ্টা করে, সরকারি এবং পাবলিক সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ কথা জানান বিপ্লব কুমার।

এ সময় তিনি আরও বলেন, আমরা বলেছি, আমাদের পুলিশ সদস্যরা যেন সব সময় সতর্ক অবস্থায় থাকে। কারণ, আপনারা দেখেছেন, আমাদের পুলিশ সদস্যদের ওপর লক্ষ্য করে আঘাত করা হয়েছিল, ককটেল ছোড়া হয়েছিল। তারা (বিএনপি) কোনোভাবেই যেন জনগণের জানমালের এবং আমাদের দায়িত্বরত সহকর্মীদের (পুলিশ) কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য সর্বাবস্থায় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ সদস্যদের।

গণসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা-সে বিষয়ে তিনি বলেন, আমরা সেটা বলিনি। আমরা বলেছি, আমরা সতর্কাবস্থায় আছি। সমাবেশ যারা করছে, তারা সমাবেশ করবে।

যানবাহন চলাচলে কোনো নির্দেশনা আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে যান চলাচল নিষিদ্ধের বিষয়ে কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ : বিপ্লব কুমার

আপডেট টাইম : ০৫:৩৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২