অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কুমিল্লায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

ডেস্ক: কুমিল্লায় প্রবাসফেরত এক যুবকের শাবলের আঘাতে মা নূরজাহান বেগমের (৫২) মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

নূরজাহান বেগম ওই এলাকার কামাল হোসেন ওরফে রাজা মিয়ার স্ত্রী। অভিযুক্ত নূরে আলম সবুজ (৩০) রাজা মিয়া এবং নূরজাহান বেগমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সবুজ সৌদি প্রবাসী। তার পরিবারের দাবি, সৌদিতে অবস্থানকালে তার মানসিক ভারসাম্যহীনতা দেখা দিলে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশে পাঠানো হয়। তার চিকিৎসাও চলছিল। শনিবারও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। যদিও চিকিৎসার কোনো কাগজপত্র তার পরিবার দেখাতে পারেনি।

শনিবার দুপুরে হঠাৎ পিতা কামাল হোসেন রাজা মিয়া, ভাই আরশাদসহ কয়েকজনকে মারধর করে। পরে পার্শ্ববর্তী নানার বাড়িতে গিয়ে মামা কামরুল মামী, মামাতো বোনকেও মারধর করে। এ সময় লোকজন তাদের রক্ষায় এগিয়ে এলে তোফায়েল হোসেনসহ (৫৫) কয়েকজনকে মারধর করে সবুজ। খবর পেয়ে একপর্যায়ে তার মা এগিয়ে গেলে সবুজের হাতে থাকা শাবল দিয়ে সে মাকে সজোরে কয়েকটি আঘাত করলে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান নুরজাহান বেগম।

ওসি আরও বলেন, সবুজকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কুমিল্লায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২