পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সংসদে বিএনপি না থাকলে,এক বছরে দেশ ভেঙে পড়বে না : কৃষিমন্ত্রী

ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সংসদে বিএনপির সাত এমপি না থাকলে, এক বছরে দেশ ভেঙে পড়বে না।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভা ও জেলা আওয়ামী লীগ আয়োজিত টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০১৮ নির্বাচনের আগ পর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখ জনক। আমরা সবসময় বলি, সংসদে একটি বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নেই।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি রয়েছে, ওয়ার্কার পার্টি রয়েছে। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বিরোধী দল তো বিএনপি নয়, বিরোধী দলের নেতা হচ্ছে রওশন এরশাদ এবং উপনেতা হলেন জিএম কাদের।

এ সময় আলোচনা সভায় টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সংসদে বিএনপি না থাকলে,এক বছরে দেশ ভেঙে পড়বে না : কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২