পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মহান মুক্তিযুদ্ধেও এ ধরনের ঘটনা হয়নি : পার্টি অফিস পরিদর্শন শেষে মোশাররফ

ডেস্ক: ঢাকা বিভাগীয় সমাবেশ পণ্ড করার উদ্দেশে বিএনপি’র পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বিজয়ের মাসে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ধরনের একটি ন্যক্কারজনক ঘটনা দেখবে এটা কেউ আশা করেনি।

সোমবার বেলা ১১টার দিকে বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, যে নগ্ন সন্ত্রাস হামলা দেখলাম, যা ঘটিয়েছে আমার মনে হয় বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এ ধরনের নজির নেই। মুক্তিযুদ্ধের অনেক বড় বড় কথা শুনেছি। পাকিস্তানের হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি হামলা চালিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধে হয়নি। এটা নিন্দা করার ভাষা আমাদের নেই।

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেনের শিশু কন্যার পড়ালেখার দায়িত্ব নেন উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম মজনু। এ সময় নিহতের পরিবারের হাতে কিছু নগদ অর্থ তুলে দেন বিএনপি নেতারা।

লুটপাট ও হামলার ঘটনায় আপনারা কোনো মামলা করবেন কিনা- এমন প্রশ্নে ড. মোশাররফ বলেন, আমরা ক্ষয়ক্ষতির তালিকা করছি। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো আর পরে কী পদক্ষেপ নেয়া হবে এখনো আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নিলে আপনাদেরকে জানাবো।

এ সময় উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র দফতরের দায়িত্বপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মহান মুক্তিযুদ্ধেও এ ধরনের ঘটনা হয়নি : পার্টি অফিস পরিদর্শন শেষে মোশাররফ

আপডেট টাইম : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২