অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

ডেস্ক: পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। কারণ আমরা যে কোন ধরণের উশৃঙ্খলতা ও আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি সবসময় নিয়ে রাখি।

সোমবার বেলা ১২ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় আইজিপি আরও বলেন, আপনারা জানেন পুলিশ একটা পেশাদার বাহনী। আমরা দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা আছে। এবিষয়ে কোন সন্দেহ নেই।

পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি। আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিল। আমরা দেখেছি এই দেশের ৬৪ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা হয়েছে, হলি আর্টিজানের মত বড় ঘটনার সূত্রপাত হয়েছে। এখন দেখেন জঙ্গিদের কি অবস্থা, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। এই নিয়ন্ত্রণ আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে রেনেসাঁ ক্লাব ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। ১৩ টি দলের মধ্যে ৭৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

আপডেট টাইম : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২