অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মসজিদ সংস্করকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৭জন

মোঃ আঃ রাজ্জাক:লালমনিরহাট জেলার পাটগ্রামে মসজিদ সংস্কার এর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমানের (৭০) মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭জন।

গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিয়ার রহমানের মৃত্যু হয়েছে। মৃত মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা। তিনি উফারমারা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি ছিলেন।

তথ্য মতে, উপজেলার উফারমারা বায়তুল আমান জামে মসজিদটি বহুদিন থেকে টিনশেট ঘরের চলছিল। তা সংস্কার করে পাকা করনের জন্য উদ্যোগ গ্রহন করে মসজিদ কমিটি ও গ্রামবাসী। সবার দানে ইতোমধ্যে পাকা করনের কাজ শুরু হয়। নতুন মসজিদ নির্মাণের জন্য পুরাতন টিনশেড ঘরটি গত ২১ ডিসেম্বর সড়ানো শুরু করেন শ্রমিকরা। এ সময় ওই গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য হামিদুল ইসলাম ও তার ভাই ফরিদুল ইসলাম, জাহিদুল ইসলাম কাজে বাঁধা দেন। বাঁধা দানের কারন জানতে গেলে মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমানের সাথে তাদের বিতর্ক সৃষ্ঠি হয়। এর এক পর্যয়ে সেনা সদস্য হামিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সভাপতির উপর লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে আহত আলিয়ারকে বাঁচাতে তার ছেলে আবু আলম ও শাহা আলম এগিয়ে এলে তাদেরকেও বিধম মারপিট করে। স্থানীয়রা এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য অলিয়ার রহমান ও তার ছেলে আবু আলমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে মারা যান সভাপতি অলিয়ার রহমান।

এ ঘটনায় ২১ ডিসেম্বর সভাপতি অলিয়ার রহমানের ছেলে শাহা আলম বাদি হয়ে হামিদুলসহ ৯ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ওই দিন রাতেই হামিদুলের স্ত্রী আঞ্জু বেগমকে গ্রেফতার করে। অপর অভিযুক্তদের মধ্যে ৭ জন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার দিনেই মামলা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অলিয়ার রহমান মারা গেছেন। এ দিনই ৭ জন আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের সকলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মসজিদ সংস্করকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৭জন

আপডেট টাইম : ০৮:৪০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২