পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

‘জাতি গঠনে পরিবার মূল ভূমিকা রাখছে’

বাংলার খবর২৪.কম : index_54817 জাতি গঠনে পরিবার মূল ভূমিকা রাখছে উল্লেখ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম বলেছেন, একটি জাতির মূল ভিত্তি তৈরি হয় পরিবার ও প্রাথমিক শিক্ষা থেকে। প্রত্যেক পিতা-মাতা ও শিক্ষক যেমন পরিবার গড়ে তোলে। তারাই একটি দেশ ও একটি জাতি তৈরি করে।

শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম সেশনে গেস্ট অব অনার হিসেবে তিনি এসব কথা বলেন।

এমসিসিআই সম্পর্কে আবদুল কালাম বলেন, পৃথিবীর যেমন সূর্যের চারদিকে ঘুরতে এক বছর সময় লাগে তেমনি এমসিসিআই ১১০ বছর চলার ইতিহাসে অনেক ইন্ডাষ্ট্রিয়াল স্টার তৈরি করেছে।

এমসিসিআই ভারতেরও একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সঙ্গে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রয়েছে। ব্যবসায় বাণিজ্যে এমসিসিআই ১১০ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এ সময় তিনি বাংলাদেশের জগদীশ চন্দ্র বশু, ক্ষুদ্র ঋণের অন্যতম প্রবক্তা ড. মুহাম্মদ ইউনুছসহ নানা মহৎ ব্যক্তির কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে এমসিসিআইয়ের অবদান সম্পর্কিত বিশেষ প্রকাশনা তৈরি করছে সংগঠনটি। এছাড়া ১১০ বছরের স্মৃতিময় বিভিন্ন ছবি নিয়ে অ্যালবাম আর্কাইভও প্রকাশ করা হয়। এ সময় এমসিসিআই নতুন লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এ আনন্দের দিনে আপনাদের কাছে পেয়ে আরো আনন্দিত হয়েছি। বিশেষ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি, বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম এতো ব্যস্ততার মাঝেও ভারত থেকে ঢাকায় এসেছেন এমসিসিআই’র আমন্ত্রণে।

এমসিসিআই সহ-সভাপতি আনিস এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ডিসিসিআই সভাপতি শাহাজাহান খান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

‘জাতি গঠনে পরিবার মূল ভূমিকা রাখছে’

আপডেট টাইম : ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪