পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগের ভাইদের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে: মাহি

ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আজকে সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যেই ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রত্যেকটা ক্রান্তিলগ্নে সবার আগে রক্ত ঝরিয়েছে। আজকে সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যেই ছাত্রলীগ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি তার জন্য প্রথম সংগ্রাম করেছে। এই ছাত্রলীগের নেতাকর্মীদের জানাই অনেক অনেক সালাম ও শুভেচ্ছা।

বুধবার (৪ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভোলাহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে রামেশ্বর পাইলট ইনস্টিটিটিউট মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মাহিয়া মাহি বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। সবাই একসঙ্গে থাকলে সবার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সুরক্ষিত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের থাকতে হবে সবার আগে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের ভাইদের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে। কারণ আমার স্বামী রকিব সরকার ছাত্রলীগের সাবেক নেতা। তার কাছে আমি ছাত্রলীগের অনেক গল্প শুনেছি এবং এই সংগঠনকে জানতে ইতিহাস পড়েছি। আমরা দেখেছি, ছাত্রলীগের নেতাকর্মীরা মহামারি করোনার সময়ে কৃষকদের সহযোগিতা করতে তাদের সঙ্গে ধান কেটেছে। তারা দেশের জন্য কতটা আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করে এটাই তার প্রমাণ। তাদের সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইলো।

ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে মাহিয়া মাহি বলেন, আমি দীর্ঘদিন থেকেই মানবসেবামূলক কাজ করি। কিন্তু এখন রাজনীতি করছি একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আমার স্বামী রকিব সরকারের কাছ থেকে শিখে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন সাবেক ছাত্রলীগ নেতা। সকলে তাঁর (প্রধানমন্ত্রী) জন্য দোয়া করবেন, নৌকার জন্য দোয়া করবেন।

নৌকার পক্ষে ভোট চেয়ে মাহি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেবেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে হবে। নির্বাচনী প্রচারণায় নৌকার পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে যেখানে যেখানে নিয়ে যাবেন, আমি তাতে অংশগ্রহণ করব। আপনাদের সঙ্গে থাকতে চাই, শিখতে চাই।

এ সময় মাহির সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য রকিব সরকার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি প্রমুখ।

এর আগে বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করেন মাহিয়া মাহি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগের ভাইদের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে: মাহি

আপডেট টাইম : ০৭:৩৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩