অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

রায়পুরা অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

নাজমুল হক চৌধুরীঃ নরসিংদী জেলার রায়পুরায় উপজেলায় অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার। বুধবার (১৮জানুয়ারী) দুপুরে চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায়। পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ।

নিহত দুইজন হলেন অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কমর্রত আনসার সদস্য টাঙ্গাইল জেলার রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তৌহিদ আহমেদ (২৪)।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাতে রঞ্জু মিয়া ও তৌহিদ খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মত বুধবার সকালে ব্যাংকের পরিচ্ছন্ন কর্মী ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়।

পরে নয়ন মিয়া ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম কে বিষয়টি জানালে সকাল ৯ টার দিকে তিনি এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ব্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তাদের কেউ আর সজাগ হয়নি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম বলেন, এ সবকিছু ঠিক আছে। রঞ্জু একবছর ধরে ও তৌহিদ প্রায় ছয় মাস ধরে ব্যাংকে কর্মরত ছিলো। এনিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনায় ব্যাংকের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। আশা করছি তদন্তে তাদের মৃত্যুর রহস্য উৎগাঠন হবে।

আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম বলেন,”সকালে জানতে পারি ব্যাংকের দরজা খোলতে পারছে না ব্যাংকের কর্মীরা। পরে পুলিশের সহায়তায় ব্যাংকে প্রবেশ করে দেখা যায় গুদাম ঘরের চৌকিতে দুইজনের মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে খাবারের কোন সমস্যার কারণে এটা হতে পারে”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারন জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে”।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

রায়পুরা অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩