অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নির্বাচন দেখতে ইউরোপ আমেরিকা থেকে পর্যবেক্ষক আসতে পারবে : কাদের

ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কেমন হয় তা দেখতে ইউরোপ আমেরিকাসহ যেকোনো দেশ থেকে পর্যবেক্ষক আসতে পারবে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় প্রধান কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। বিদেশি কারও ফরমায়েশে আমাদের গণতন্ত্র চলবে না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। শত বাধা-বিপত্তির মধ্যেও গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশে গণতন্ত্রের যত অর্জন তার সময়েই হয়েছে। ৭৫ পরবর্তী গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে অগ্রভাগে ছিলেন তিনি। তার নেতৃত্বেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু। আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না কিন্তু বারবার হত্যার রাজনীতির শিকার হয়। এটাই বাস্তবতা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নির্বাচন দেখতে ইউরোপ আমেরিকা থেকে পর্যবেক্ষক আসতে পারবে : কাদের

আপডেট টাইম : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩