পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ঘোড়াশাল বাজার সমিতির কোষাধ্যক্ষ গ্রেফতার।

নাজমুল হক চৌধুরী,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বলাৎকারের অভিযোগে ঘোড়াশাল বাজার সমিতির কোষাধ্যক্ষ এমদাদুল হক বুলু (৫০) কে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ১০ বছরের এক মাদরাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে গ্রেফতার করা হয় অভিযোক্ত ব্যাক্তিকে।

স্থানীয় সুত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যাক্তি ঘোড়াশাল বাজারের কাপড়ের ব্যাবসায়ী। বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসার পাশাপাশি ঘোড়াশাল বাজার সমিতির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়,” এমদাদুল হক বুবু দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারে বিভিন্ন মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে হাত দেওয়া সহ জোরপূর্বক বলাৎকার করে আসছিল। এবং এসব বিষয়ে কাওকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভিতিও দেখানো হতো। গত শনিবার বিকেলে ১০ বছরের এক শিক্ষার্থীকে একই কায়দায় বলাৎকারের চেষ্ঠা করলে ওই শিক্ষার্থী ছুটে গিয়ে মাদরাসার প্রিন্সিপালকে জানালে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ থানা পুলিশকে অবগত করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বুলু আত্মগোপণে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে”।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম জানান, অফিসার ইনচার্জের নির্দেশে গোপণ সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ঘোড়াশাল বাজার সমিতির কোষাধ্যক্ষ গ্রেফতার।

আপডেট টাইম : ০২:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩