পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নরসিংদীতে শ্বশুর বাড়ির লোকজনের দেয়া আগুনে দ্বগ্ধ গৃহবধূর মৃত্যু

নাজমুল হক চৌধুরী, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী শহরে শ্বশুর বাড়ির লোকজনের দেয়া আগুনে দ্বগ্ধ পাঁচ মাসের অন্ত:স্বত্তা তিশা সাহার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার (১১ফেব্রুয়ারি) সে মারা যায়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় তিশা তার শ্বশুর বাড়িতে আগুনে দ্বগ্ধ হয়।

নিহত গৃহবধূ তিশা পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী। প্রায় দুই বছর পূর্বে পারিবারিক ভাবে তিশা ও কাজল সাহার বিয়ে হয়। তিশা সাহার পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবত তিশা সাহাকে শশুর বাড়ির লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে।

স্থানীয়রা জানায়, গত ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শোনতে পায় স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেইট বন্ধ থাকায় কেউ যেতে পারেনি। প্রায় ২ ঘন্টা পর রান্না করতে গিয়ে তিশা দ্বগ্ধ হয়েছে জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

শশুর বাড়িতে অগ্নি দ্বগ্ধ তিশার শরীরের বেশীরভাগ অংশ আগুনে পুড়ে যায়। নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে সে মারা যায়।

নিহতের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকান্ডের বিচার চায়।

নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, “ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে”। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাসেম ভুইয়া বলেন ” তিশা সাহার অগ্নি দ্বগ্ধ হয়ে নিহত হবার ঘটনাটি খুবই মর্মান্তিক। শশুর বাড়ির লোকজন এর সাথে জড়িত থাকলে ওদের আইনের আওতায় আনা হবে, তদন্ত চলছে”।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নরসিংদীতে শ্বশুর বাড়ির লোকজনের দেয়া আগুনে দ্বগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩