পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

এসসিআরএফের সভাপতি আশীষ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা) ও লায়ন জাহাঙ্গীর আলম (ইউএনবি)।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেঁস্তেরায় অনুষ্ঠিত সাধারণ সভায় দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি অমরেশ রায় (সমকাল), যুগ্ম সম্পাদক রাজন ভট্টাচার্য (কালবেলা), সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ২৪.কম), প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন (আমাদের কণ্ঠ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান রুবেল (ভোরের দর্পণ)।

নির্বাহী সদস্যরা হলেন পিনাকী দাশগুপ্ত (ইত্তেফাক), এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), রশীদ মামুন (প্রতিদিনের বাংলাদেশ), এন রায় রাজা (ভোরের কাগজ) এবং সাইফ বাবলু (সংবাদ)। পরবর্তীতে আরো দুইজন সদস্য কো-অপ্ট করা হবে।

এসসিআরএফের বিদায়ী কমিটির সভাপতি আশীষ কুমার দে সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সভায় সংগঠনকে অধিক কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের পেশাগত মানোন্নয়নের জন্য বিটভিত্তিক প্রশিক্ষণ প্রদান, প্রাসঙ্গিক গুরুত্ব বিবেচনায় বিষয়ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভা এবং সদস্যদের জন্য বছরে অন্তত একটি ফ্যামিলি ডে কিংবা প্রমোদ ভ্রমণের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

এসসিআরএফের সভাপতি আশীষ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

আপডেট টাইম : ০১:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩