অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশালে ড্রাইভিং লাইসেন্স: একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা চালু

ফারুক আহমেদ সুজন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগে গ্রাহক সেবা সহজীকরনের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চালু করেছে বরিশাল বিআরটিএ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স গ্রাহকের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। যার ফলে স্মার্ট গ্রাহকগণ কার্ড ড্রাইভিং লাইসেন্স গ্রহণের জন্য বিআরটিএ অফিসে আসা লাগবে না। গ্রাহকগণ ঘরে বসেই তার কাঙ্খিত ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বি আর টি এর পরিচালক মো: জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা: মুন্সি মুবিনুল হক, বরিশাল বিআরটিএ সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান খান,বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা সহ আরো অনেকে।
বি আর টি এর পরিচালক মো: জিয়াউর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সকল কার্যক্রম আজ থেকে শুরু হলো বরিশাল বিআরটিএতে। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

বরিশালে ড্রাইভিং লাইসেন্স: একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা চালু

আপডেট টাইম : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩