পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক : পাঁচ বছর পর শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সার্কিট হাউজ মাঠে সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ আগামীকাল (শনিবার) সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের কথা বলবেন, সমাধানের কথা বলবেন। সমস্যার কথা বলবেন এবং উত্তরণের উপায় সম্পর্কে বলবেন। আগামী দিনের জন্য বার্তা দেবেন। কী করণীয় সে সম্পর্কে বলবেন। আগামী নির্বাচনের জন্য বার্তা দেবেন।’

ইতোমধ্যে বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্র্রস্তুতি তদারকি করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা দুদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন।

জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নগরীর সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগদানের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশ সফল করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বর্ধিত সভা করেছে। নগরীর প্রতিটি সড়কে চলছে মাইকিং।

এছাড়া প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দফায় দফায় বৈঠক করেছে। নিরাপত্তায় পুলিশ, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অসংখ্য তোরণ, বিলবোর্ড এবং ব্যানার টানিয়েছেন আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা। এর বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন ও তোরণ তৈরি করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩