পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় নাশকতার তথ্য মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক : সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো নাশকতা চেষ্টার তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি।

আজ শনিবার (১১ মার্চ) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত অনুসন্ধান চলছে। আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিক বাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের আগামী নির্বাচন হবে এই বছর শেষে, অথবা ২০২৪ সালের শুরুতে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি। বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা করবে এটাই স্বাভাবিক।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাসহ অন্যরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় নাশকতার তথ্য মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩