পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাষ্ট্রপতির মর্যাদা রাখতে অবসরের পর অন্য পদে যাওয়া উচিত নয়

ঢাকা: রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর অন্য কোনো পদে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি পদের মর্যাদা সবার রাখা উচিত বলেও তিনি মনে করেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে যতই লোভনীয় কিছু হোক না কেন সেখানে তার কোনো অবস্থাতেই যাওয়া ঠিক নয়। এটা করলে তা দেশের মানুষকে অপমান করা হবে, বেইজ্জতি করা হবে।

দেশের মানুষের সম্মান ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে অবসরের পর আমি যাবো না।
রোববার (১২ মার্চ) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন।

আগামী ২৩ এপ্রিল আবদুল হামিদের রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হবে। এজন্য রাষ্ট্রপতি গণমাধ্যমকর্মীদের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে অবসরের পর রাষ্ট্রপতি তার নিকুঞ্জের বাড়িতে থাকবেন বলেও জানান। রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ আর মাত্র ৪২ দিন দায়িত্বে আছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আমাদের দেশে এরকমও হয়েছে রাষ্ট্রপতি হওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছেন। আবার রাষ্ট্রপতির পর মন্ত্রী হয়েছেন। আবার দেখা গেল কেউ এমপি নির্বাচনে নমিনেশন না পেয়ে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দাঁড়ায় গেলো। হায়াত থাকলে হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দাঁড়িয়ে যেতো। এটা হওয়া উচিত নয়। আমি যে অবস্থাতে চলি না কেন এদেশের মানুষের সম্মান ক্ষুণ্ন হোক এমন কোনো কাজে যাবো না।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা সবার রাখা উচিত। এখান থেকে বেরিয়ে আর কিছু তার করা ঠিক নয়। আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে যতই লোভনীয় কিছু হোক না কেন সেখানে তার কোনো অবস্থাতেও যাওয়া ঠিক নয়।

সূত্র : বাংলা নিউজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাষ্ট্রপতির মর্যাদা রাখতে অবসরের পর অন্য পদে যাওয়া উচিত নয়

আপডেট টাইম : ০৪:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩