পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল। কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক-হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত ছয়জনে হাসপাতালে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে আছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ০৬:৪০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩