পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পুলিশ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি

ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ পুলিশ শত বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। দীর্ঘকাল থেকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা সবাই একসঙ্গে একই প্লাটফর্মে কাজ করছি। প্রতিটি জেলায় প্রতিবছর আনুষ্ঠানিকভাবে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ বাহিনীর এ সমাবেশে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। পটুয়াখালী জেলা পুলিশ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনে করেছে, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পুলিশ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি

আপডেট টাইম : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩