অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বুধবার রাত ৯টা ও ১০টার দিকে কাস্টম টিভি টাওয়ার এলাকার ঢালুতে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

রাত ৯টায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাফি মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুই পথচারী। নিহত রাফি থাইংখালী তাজনিমার খোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

এরপর রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্স উল্টে আরো দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বুধবার রাত রাতে টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হওয়ার কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স উল্টে মা-ছেলে নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। ঘটনার পর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ০৩:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩