অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

এলিফ্যান্ট রোডে মার্কেটে আগুন: আহত ১, উদ্ধার ৬

ডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোডে ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। এ ছাড়া ভবনের ছাদে আটকে পড়া ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভবনের পাঁচতলায় একটি কম্পিউটারের দোকানে আগুনের সূত্রপাত। মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক কার্যক্রমের কারণে আগুন ওই ফ্লোরেই আগুন সীমাবদ্ধ ছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দুটি ইউনিট যায়। পরে আরও আটটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

এলিফ্যান্ট রোডে মার্কেটে আগুন: আহত ১, উদ্ধার ৬

আপডেট টাইম : ০৪:৩৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩