অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়: শিক্ষামন্ত্রী

ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দীপু মনি বলেন, আমরা জেনেছি, চাঁদপুর সদর উপজেলায় ৩২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ১৩৬৫ জন মানুষ বসবাস করে এ উপজেলায়।

এসব পরিবারের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের মূলধারায় ফিরিয়ে আনবার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অন্যের মতো সমান অধিকার নয়, আরও অতিরিক্ত সহযোগিতা দিয়ে অন্য সবার সমান জায়গায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকন্যার সরকার আমাদের সংবিধানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সক্রিয়ভাবে।

আমরা দেখেছি, শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সে জন্য ঘরে করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। সন্তানদের পড়া-লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩