পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিএনপি পালিয়ে বেড়াক সেটা চাই না, তাদের সঙ্গে খেলতে চাই : তথ্যমন্ত্রী

ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা চাই বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো পালিয়ে বেড়াক, সেটা আমরা চাই না। আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই। কিন্তু বিএনপি খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটি দুঃখজনক।’

আজ সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে গেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেখা করে তাকে বলেছেন, শেখ হাসিনা আমাদের আইডল। কেবল তারই না, তার মেয়েদেরও আইডল। এরপরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল কী বললেন, তাতে কিছু যায়-আসে না। বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার প্রশংসা করেছেন, তা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে আবোল-তাবোল বকা শুরু করেছেন।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ কিংবা ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতার সুযোগ নেই। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না। বিশ্বাঙ্গণে শেখ হাসিনার উচ্চতা কোন জায়গায়— এ সফরের মাধ্যমে বিএনপির অনুধাবন করার দরকার বলে আমি মনে করি। তার সরকারের প্রতি বিশ্বাঙ্গণের সমর্থন কোন জায়গায়, তা নিশ্চয়ই বিএনপি অনুধাবন করতে সক্ষম হয়েছে।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিএনপি পালিয়ে বেড়াক সেটা চাই না, তাদের সঙ্গে খেলতে চাই : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩