অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

সেন্টমার্টিনে আটক ২০ শ্রীলঙ্কান জেলেকে থানায় হস্তান্তর

বাংলার খবর২৪.কম copy of teknaf pic (srilankan fisher-3) 20-10-14_55077: সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক চারটি ট্রলারসহ শ্রীলঙ্কার ২০ জেলেকে টেকনাফ পুলিশে হস্তান্তর করেছে নৌ-বাহিনী। সোমবার বিকাল ৪ টায় টেকনাফ স্থল বন্দরে তাদের সোপর্দ করা হয়।

সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন জানান, গত ১৭ অক্টোবর শুক্রবার বানৌজা আবু বকর নৌ টহলকালে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করায় সেন্টমার্টিনের কাছাকাছি গভীর বঙ্গোপসাগর থেকে চারটি শ্রীলঙ্কান ট্রলার আটক করা হয়। ওই ট্রলারে ২০ বিভিন্ন মাছ ধরার উপকরণ রয়েছে।

আটককৃত সুয়েমেন নামে শ্রীলঙ্কান এক জেলে জানায়, গত ৩০ দিন ধরে তারা সাগরে রয়েছে। হঠাৎ ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ৪২টি ট্রলার একত্রিত হয়। পরে সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হুদহুদ এর কবলে পড়ে তাদের চারটি ট্রলার আলাদা হয়ে যায়। এসময় নৌ-বাহিনী তাদের আটক করে।

এদিকে সেন্টমার্টিন নৌ-বাহিনী সোমবার বিকাল ৪ টায় শ্রীলঙ্কান ২০ জেলেকে পুলিশে হস্তান্তর এবং জব্দকৃত ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ টেকনাফ শুল্ক গুদামে জমা করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজ করা হবে বলে জানায় সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, শ্রীলঙ্কান ২০ জেলকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

সেন্টমার্টিনে আটক ২০ শ্রীলঙ্কান জেলেকে থানায় হস্তান্তর

আপডেট টাইম : ০৬:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪