অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাজীপুরে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর

ডেস্ক : গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে হারিয়ে জয় পেয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক মেয়র।

ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাবেক মেয়র বলেন, আমি সরকার ও আওয়ামী লীগের বিরোধী না। আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়েছি। গাজীপুরে নৌকা জয়ী হয়েছে, ব্যক্তি হেরেছে।’

তবে সবাইকে নিয়ে স্মার্ট গাজীপুর গড়তে মাকে সহযোগিতা করতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি গাজীপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছি। আমি আপনাদের সন্তান, জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। স্মার্ট গাজীপুর গড়তে কাজ করে যাবো।’

নৌকার প্রার্থীর কাছে সহযোগিতার জন্য যাবেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি মাকে নিয়ে নৌকার প্রার্থীর কাছে যাবো। তার সহযোগিতা চাইবো। সবাইকে নিয়ে গাজীপুরকে গড়ে তুলতে কাজ করবো।

গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, গাজীপুর সিটির সবাই আমার বাবা-মা, ভাই-বোন। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

নিজের অভিজ্ঞতা ও সবকিছু নিয়ে মাকে সহযোগিতা করবেন ও পাশে থাকবেন বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজীপুরে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর

আপডেট টাইম : ০২:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩