অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

ডেস্ক : রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির এ নেতা।

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের জন্য উন্নতমানের খাবার আনা হয়। মধ্যাহ্নভোজের তালিকায় খাসি, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি ছিল। এছাড়া ফলের মধ্যে ছিল আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন। ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে এক টেবিলে খাবার খান। এ সময় গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ান ডিবি প্রধান হারুন। এরপর একটি গাড়িতে করে তাকে নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মধ্যে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে রক্ষা করতেই মূলত নিয়ে আসা হয়েছে।

Tag :

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

আপডেট টাইম : ০২:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩