পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ফখরুল ইসলামের নামে ফেসবুকে ঘুরে বেড়ানো চেকটি ভুয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা পেয়েছেন- এমন একটি চেক ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যেটি আলোচনা-সমালোচনার খোরাক হয়ে উঠেছে। তবে ছড়িয়ে পড়া চেকটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ভাইরাল হওয়া চেকটি বিশ্লেষণ করেছে। চেকটির অ্যাকাউন্টের নাম ও নম্বরের সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্টের নাম ও নম্বরের মিল নেই।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এসব নোংরামি। এ ছাড়া আর কিছু নয়।’বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি। আমাকে কেনা সম্ভব নয়। বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।’চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট পরিবারসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ফখরুল ইসলামের নামে ফেসবুকে ঘুরে বেড়ানো চেকটি ভুয়া

আপডেট টাইম : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩