পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নমরুদ-ফেরাউন টিকেনি, আ.লীগও টিকবে না : চরমোনাই পীর

বাংলার খবর২৪.কমimages_55153 : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বুধবারের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে পীর সাহেব বলেন, ‘তৌহিদী জনতার সেন্টিমেন্টকে কোনো প্রকার তোয়াক্কা না করে উল্টো ইসলামপ্রিয়, নবীপ্রেমিক ও আল্লাহপ্রেমিক জনতার উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে নমরুদ, ফেরাউনসহ কোনো আল্লাহদ্রোহী শক্তি টিকেনি, আওয়ামী সরকারও টিকবে না।’

তিনি বলেন, সরকার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিয়েছে এজন্য আমরা ধন্যবাদ জানিয়েছিলাম এবং আশা করেছিলাম সরকার ইসলামী জনতার সেন্টিমেন্ট অনুধাবন করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু ইসলামপ্রিয় জনতার সে দাবিকে ধুলিসাৎ করে দিয়ে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ দিয়ে বর্বর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা নাস্তিক-মুরতাদদের রক্ষায় ব্যস্ত।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারি কিভাবে নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছে সেটা দেশবাসী জানে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নমরুদ-ফেরাউন টিকেনি, আ.লীগও টিকবে না : চরমোনাই পীর

আপডেট টাইম : ০১:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪