অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মুন্সীগঞ্জের দুই উপজেলায় দুই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডেস্ক: মুন্সীগঞ্জের দুই উপজেলার পৃথক স্থান থেকে দুই অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এনআরবি নামক এক ইট ভাটার পাশ থেকে অটোচালক নেকবর হোসেন (২২) ও পার্শ্ববর্তী লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়ার তিন দোকান এলাকার একটি পুকুর থেকে রশি পেঁচানো অবস্থায় মোস্তাফা (১৮) নামে যুবককের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। মৃত নেকবর উপজেলার চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়াসিম আহমেদ জানান, রোববার (১ অক্টোবর) বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে গ্রামের একটি ইট ভাটার কাছে মরদেহ পাওয়া যায় ।

ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশ আছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়াও লৌহজংয়ে দোকানে উদ্ধার হওয়া মৃতদেহ মোস্তফা (১৮) লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল মাদবরের ছেলে। চার ভাই এক বোনের মধ্যে মোস্তফা সবার ছোট। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার (১ অক্টোবর) অটোরিক্সা নিয়ে বের হন। রাতে আর বাসায় ফেরননি। ধারণা করা হচ্ছে, মোস্তফাকে হত্যা করে তার ব্যবহৃত অটোরিক্সাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মুন্সীগঞ্জের দুই উপজেলায় দুই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩