পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

ভাঙছে তিস্তা নদী পুড়ছে হাজার হাজার লোকের কপাল।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমার সাথে সাথেই শুরু হয়েছে নদীভাঙ্গন। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, আবাদি জমিসহ নানা স্থাপনা। ইতোমধ্যে অনেক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

রাজপুরের নদীর তীরবর্তী গ্রামের , একাধিক ব্যক্তি জানান, বন্যার কারনে দুইদিন পানিতে তলিয়ে ছিল তাঁদের ঘরবাড়ি। এতে নিজেদের খাবার আর গবাদিপশু নিয়ে বিপাকে পড়েতে হয়েছিল তদের। নদীর কোল ঘেষে বাড়ি থাকায়
বর্তমানে তারা সকলেই দুশ্চিন্তায় আছেন।রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের কাছ থেকে জানা গেছে, বাগানবাড়ি, ফসলিক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার এলাকার নদীতীরবর্তী কয়েকটি এলাকার মানুষজন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ও সরেজমিনে গিয়ে দেখা গেছে , সদর উপজেলার রাজপুর, খুনিয়াহাছ, গোকুন্ডা ইউনিয়ন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে।

অপরদিকে আমন ধান, শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ দফার বন্যায় জেলার ৯৮ হেক্টর আমন ধান এবং আগাম আলু, মুলা, বেগুন, মাস কালাইসহ ১৫ হেক্টর সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ভারতে অতি ভারী বৃষ্টিপাতের ফলে সিকিমের তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় উজান থেকে প্রবল বেগে ধেয়ে আসে হড়কাবানের স্রোত। এতে সেখানকার একটি ভারতীয় সেনাছাউনির ২৩ জন সেনা সদস্য ৪০ টিরও অধিক সেনাবাহিনীর গাড়ি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ সহ বেসামরিক কয়েক ব্যাক্তি পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

ভাঙছে তিস্তা নদী পুড়ছে হাজার হাজার লোকের কপাল।

আপডেট টাইম : ১২:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩