অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক: বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে।

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশের জন্য ১০ লাখ মানুষকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে সেটার নিষেধ ছিল, তারা (বিএনপি নেতারা) শোনেনি সেসব কথা। তারা পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন সহিংসতা করবে না এটা। কিন্তু খুবই দুঃখের বিষয় তাদের লোকজন নিরীহ মানুষের ওপর মারমুখী হয়েছে, পুলিশের ওপর চড়াও হয়েছে।

প্রধান বিচারপতির বাসায় গেট ভেঙে ঢুকে যাওয়া নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই পুলিশ ধৈর্যের সঙ্গে সব মোকাবিলা করেছে। বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে পুরো এলাকায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টির মতো ইট ছুঁড়ে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিএনপি নৃশংসতায় গতকাল শ’ খানেক পুলিশ আহত হয়েছেন। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০১:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩