পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

‘বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল থাকবে না’ : সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর

বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল থাকবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি ইসলামিয়া কমপ্লেক্স মাঠে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, সামনে নির্বাচন হবে। বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে। আমি যখন আপনাদের আওয়ামী লীগে যোগদান করেছি, তখন এ অঞ্চলে বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল (বিএনপি) থাকবে না। শেখ হাসিনার এই আস্থা আমার ওপর আছে।

শাহজাহান ওমর বলেন, আমি অলরেডি কাঁঠালিয়ার সকল বিএনপির লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রাজাপুরেরও অনেক অংশ এসে গেছে দুএকটা নাবালক এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। আমি যখন এই দলে এসেছি তারাও আমার সঙ্গে এই দলে এসে যাবে।

তিনি বলেন, আমি হারুন সাহেবের (সংসদ সদস্য আলহাজ বজলুল হক হারুন) বাড়া ভাতে ভাগ বসাতে আসি নাই। আমি হারুন ভাইকে বলেছি আপনার কোনও কাজে বাধা দিতে আসি নাই। তিনি আরও বলেন, গণতন্ত্র ওই দেশের জন্য প্রয়োজন যে দেশের মানুষ রাতে না খেয়ে ঘুমায় না, যে দেশের মানুষ ছাদের নিচে ঘুমায়, যে দেশের মানুষ মোটামুটি লেখাপড়া জানে পেপার-পত্রিকা পড়ে, পৃথিবী সম্পর্কে ধারণা নেয় তাদের জন্য গণতন্ত্র। আমার দেশের গণতন্ত্র হবে আমাদের দেশের লোকে যেটা অনুভব করে সেই হিসেবে। আমাদের দেশের লোকে চায় সুখে শান্তিতে থাকতে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ বজলুল হক হারুন। সভায় আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান বদু সিকদার, মঠবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার, রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু প্রমুখ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

‘বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল থাকবে না’ : সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর

আপডেট টাইম : ০৫:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩