পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চান্দিনায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে নৌকা প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং গ্রামের বক্সীর পোল এলাকায় ওই ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন এসে এ ঘটনা দেখে এবং পুলিশে খবর দেয়।

জানা যায়, ওই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকা প্রার্থীর ওই নির্বাচনী কার্যালয়ে প্রতিদিন অবস্থান নেন এবং নির্বাচনী প্রচারণা করেন। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নেতা-কর্মীরা ওই অফিসে কার্যক্রম শেষে চলে যাওয়ার পর রাতের কোন এক সময় ওই দুর্বৃত্তরা ওই নির্বাচনী কার্যালয়ে ঢুকে এলোপাথারী কুপিয়ে পুরো অফিসটিতে ভাংচুর চালায়। কার্যালয়ের সিসি ক্যামেরায় সেই হামলার ভিডিওর কিছু চিত্র পাওয়া যায়। সেখানে দেখা যায়, তিনজন দুর্বৃত্ত হাতে ছেনি নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করে এলোপাথারী কুপিয়ে ভাংচুর চালায়। এতে নির্বাচনী অফিসের টেবিল চেয়ার, ব্যানার, পোস্টার, অস্থায়ী কর্যালয়ের বেস্টুনিসহ জরুরী সামগ্রী তছনছ করে।

নৌকা প্রতীক সমর্থকদের অভিযোগ, প্রচারণা শুরু দিক থেকে ঈগল প্রতীক প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত লোকজন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ঈগল প্রতীকের লোকজনই পূর্ব পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এসময় স্থানীয় লোকজন এ হামলার তীব্র প্রতিবাদ জানান।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চান্দিনায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

আপডেট টাইম : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩