পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কোনো অপশক্তিকে সহ্য করবে না আ. লীগ : ওবায়দুল কাদের

ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পাশাপাশি কর্মসূচি করেছি, কিন্তু ২৮ অক্টোবর বিএনপি প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনো ভোলানি। আমরা আক্রান্ত হয়েও আক্রমণ করিনি, তবে দেশের স্বার্থে আমরা কোনো অপশক্তিকে সহ্য করব না।’

তিনি আরও বলেন, ‘কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে বিএনপি। তাদের কালো পতাকা মিছিলের কোনো অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তাই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এই অপশক্তিকে আমরা প্রতিহত করব। এরা গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস গিলে ফেলে বিএনপি, তবে শেষ বিচারে তারা সফল হয়নি।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কোনো অপশক্তিকে সহ্য করবে না আ. লীগ : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪