পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জাতীয় পার্টিতে কাদের ও চুন্নুর প্রয়োজন নেই: মামুনুর রশিদ

ডেস্ক: জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, জাতীয় পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতাকর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চান না। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

কাজী মামুনুর রশিদ বলেন, জিএম কাদের ও চুন্নুর জন্য দলের অনেক ক্ষতি হয়েছে। এখন পার্টিকে পুনরায় শক্তিশালী করা হচ্ছে। রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা তাকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, কাদের-চুন্নুর জন্য আজ দলের বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে।

মামুনুর রশিদ বলেন, অব্যাহতি পাওয়া নির্লজ্জ চুন্নুর চ্যালেঞ্জ প্রতিহত করেই শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। দেখি কে প্রতিহত করে। কার কত বুকের পাঠা আছে তা আগামীতেই প্রমাণ হবে।

এরআগে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় পার্টিতে কাদের ও চুন্নুর প্রয়োজন নেই: মামুনুর রশিদ

আপডেট টাইম : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪