অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার – ২ জন

নাসিরা সুলতানা : বগুড়ার শেরপুরে ১শ’ বোতন ফেন্সিডিলসহ দুই দুর্ধর্ষ মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক (পিকআপ) ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডিতে চেকপোস্ট বসিয়ে এই তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার পার নওগাঁ খলিফাপাড়া বউবাজার এলাকার বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩১) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের খাকর উদ্দিনের ছেলে বদিউর রহমান ওরফে কামরুল (৩৭)। বগুড়া শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান বগুড়া শহর থেকে ওই দুই মাদককারবারী একটি নীল রংয়ের পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৮২৮৫) আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। গোপনে বিষয়টি জানতে মহাসড়কের ধনকুন্ডিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নীল রংয়ের ওই পিকআপটি আসলে দাঁড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাকটি বন্ধ করে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপে বিশেষ কায়দায় রাখা একশ’ বোতল ফেন্সিডিল রয়েছে বলে স্বীকার করে। এরপর ওই পরিমাণ ফেন্সিডিল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান গ্রেফতারকৃতরা দুর্ধর্ষ মাদককারবারী। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দিয়ে গত শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার – ২ জন

আপডেট টাইম : ০৪:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪